কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার লুৎফর রহমানের ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন জেলার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নয়ন তার বন্ধুদের নিয়ে সড়কের পাশে তালগাছের ছায়ায় ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে তিনি একটি সুজুকি মোটরসাইকেল নিয়ে খোকসার দিকে যাওয়ার সময় ব্রেক চাপলেই পিছনের চাকা স্লিপ করে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে গুরুতর আহত হন নয়ন।
আহত অবস্থায় বন্ধুরা তাকে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বন্ধুরা নয়নের মরদেহ নিজ এলাকায় নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। নিহতের মা হাসপাতাল প্রাঙ্গণে আহাজারি করতে থাকলে দেখা যায়, সেখানে আর মরদেহ নেই।
নয়নের বন্ধু মো. রাব্বি জানান, কয়েকজন মিলে মহাসড়কের তালবাগান এলাকায় ঘুরতে যান। সেখান থেকে খোকসার দিকে রওনা দেন। পথে হঠাৎ ব্রেক চাপলে মোটরসাইকেলের চাকা স্লিপ করে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে ঘটনাটি ঘটায় আইনি ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

রোববার, ২২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন