সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মাহবুব আনাম

হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ২২ মার্চ ২০২৬

হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে
ছবি : সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বৈদেশিক সহযোগিতায় হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে রাজশাহীতে স্টারলিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর একটি দলের অনুশাসন আমরা দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিল না। তাই দীর্ঘদিন পর এ দেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই, ভোগান্তিমুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, শালিস হবে না। দেশের মানুষ যাতে ভালো থাকে, সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিমওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে ভোটারের আঙুলের কালি মুছে যাওয়ার আগেই বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।’

মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আইটি ভিলেজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ১০ লাখ লোকের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মন্ত্রী বলেন, ‘৪৫ বছর পর আপনাদের ভোটে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) থেকে বিএনপির এমপি নির্বাচিত হয়েছেন। আপনারা আমাকে এমপি বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন। এখন আমাদের কাজ হলো আপনাদের উন্নয়ন করা, এলাকার উন্নয়ন করা।’

তিনি বলেন, ‘আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় ১৭ বছর বঞ্চিত ছিল। আমি প্রতিষ্ঠানের ভবন, জীর্ণশীর্ণ ব্রিজসহ স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করবো।’

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২২ মার্চ ২০২৬

হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত