সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতা ও বৃদ্ধা মাকে গুলি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতা ও বৃদ্ধা মাকে গুলি

বন্দরনগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে নিজ বাড়িতেই সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়েছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি প্রকৌশলী ওসমান (৪২) ও তার সত্তরোর্ধ্ব বৃদ্ধা মা আছিয়া বেগম।

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘ‌টে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি অতর্কিত তাদের ঘরে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি ছুড়তে শুরু করে। ঘাতকদের লক্ষ্য ছিল প্রকৌশলী ওসমান। তার হাত ও পেটে একাধিক গুলি লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। নিজের সন্তানকে বাঁচাতে ৭০ বছর বয়সী মা আছিয়া বেগম এগি‌য়ে আস‌লে দুর্বৃত্তরা তাকেও গু‌লি ক‌রে। তার দুই পায়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র দলটি।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ওসমানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানে তার চিকিৎসা চলছে।

​খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বিশেষ দল। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। রাজনৈতিক এই প্রতিহিংসার নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ২৩ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতা ও বৃদ্ধা মাকে গুলি

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

বন্দরনগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে নিজ বাড়িতেই সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়েছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি প্রকৌশলী ওসমান (৪২) ও তার সত্তরোর্ধ্ব বৃদ্ধা মা আছিয়া বেগম।

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘ‌টে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি অতর্কিত তাদের ঘরে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি ছুড়তে শুরু করে। ঘাতকদের লক্ষ্য ছিল প্রকৌশলী ওসমান। তার হাত ও পেটে একাধিক গুলি লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। নিজের সন্তানকে বাঁচাতে ৭০ বছর বয়সী মা আছিয়া বেগম এগি‌য়ে আস‌লে দুর্বৃত্তরা তাকেও গু‌লি ক‌রে। তার দুই পায়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র দলটি।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ওসমানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানে তার চিকিৎসা চলছে।

​খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বিশেষ দল। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। রাজনৈতিক এই প্রতিহিংসার নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত