সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মারা গেছেন আবদুল হামিদের ভাই আবদুল হক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬

মারা গেছেন আবদুল হামিদের ভাই আবদুল হক

সা‌বেক রাষ্ট্রপ‌তি  আবদুল হা‌মি‌দের ছোট ভাই এবং মিঠামইন কলেজের প্রতিষ্ঠাতা মু‌ক্তি‌যোদ্ধা আবদুল হক নুরু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকার এক‌টি হাসপাতা‌লে মৃত্যু হয় তার।

জানা যায়, তার মর‌দেহ সিএমএইচে রাখা হ‌য়েছিলো। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরেহেলিকপ্টারে লাশ নেওয়া হবে মিঠামইন। সেখানে জানাজার পর কামালপুর পা‌রিবা‌রিক গোরস্তা‌নে দাফন করা হ‌বে তাকে।

আবদুল হক নুরুর জন্ম ১৯৫৭ সা‌লের ৫ ন‌ভেম্বর; কি‌শোরগ‌ঞ্জের মিঠামইন উপ‌জেলার কামালপুর গ্রা‌মে। তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ‌বিজ্ঞান বিভা‌গে লেখাপড়া ক‌রেন।

শিক্ষা ও সংস্কৃ‌তি অনুরাগী এই মু‌ক্তি‌যোদ্ধা নি‌জের মা‌য়ের না‌মে প্রতিষ্ঠা ক‌রেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মিঠামইন ক‌লেজ গড়ে তোলার পেছনেও তার ভূমিকা আছে। কলেজটি পরে ‘মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ’ নামকরণ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ২৩ মার্চ ২০২৬

মারা গেছেন আবদুল হামিদের ভাই আবদুল হক

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সা‌বেক রাষ্ট্রপ‌তি  আবদুল হা‌মি‌দের ছোট ভাই এবং মিঠামইন কলেজের প্রতিষ্ঠাতা মু‌ক্তি‌যোদ্ধা আবদুল হক নুরু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকার এক‌টি হাসপাতা‌লে মৃত্যু হয় তার।

জানা যায়, তার মর‌দেহ সিএমএইচে রাখা হ‌য়েছিলো। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরেহেলিকপ্টারে লাশ নেওয়া হবে মিঠামইন। সেখানে জানাজার পর কামালপুর পা‌রিবা‌রিক গোরস্তা‌নে দাফন করা হ‌বে তাকে।

আবদুল হক নুরুর জন্ম ১৯৫৭ সা‌লের ৫ ন‌ভেম্বর; কি‌শোরগ‌ঞ্জের মিঠামইন উপ‌জেলার কামালপুর গ্রা‌মে। তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ‌বিজ্ঞান বিভা‌গে লেখাপড়া ক‌রেন।

শিক্ষা ও সংস্কৃ‌তি অনুরাগী এই মু‌ক্তি‌যোদ্ধা নি‌জের মা‌য়ের না‌মে প্রতিষ্ঠা ক‌রেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মিঠামইন ক‌লেজ গড়ে তোলার পেছনেও তার ভূমিকা আছে। কলেজটি পরে ‘মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ’ নামকরণ হয়।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত