পবিত্র ঈদুল ফিতরের আনন্দ-উৎসব আর টানা সাত দিনের দীর্ঘ অবকাশ কাটিয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পুনরায় কর্মচঞ্চল হয়ে উঠছে দেশ।
দেশজুড়ে ঈদের আমেজ কাটিয়ে আজ থেকে ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ সকল সরকারি-বেসরকারি অফিস ও আদালত তাদের নিয়মিত কার্যক্রম শুরু করছে। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকার নির্ধারিত সাধারণ ছুটি শেষে আজ সকালেই কর্মস্থলে যোগ দিচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ। তবে ক্যালেন্ডারের হিসেবে আজ প্রথম কর্মদিবস হলেও রাজধানীর চিরচেনা সেই চিরচেনা যানজট আর কর্মব্যস্ততা পুরোপুরি ফিরে আসতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কারণ ঈদের ছুটি শেষের ঠিক ২ দিন পরেই আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেক কর্মকর্তা-কর্মী মাঝের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি গ্রহণ করেছেন। এর পরপরই আবার ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় বিশাল একটি অংশ মূলত ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী সপ্তাহ থেকে পূর্ণোদ্যমে কাজে ফেরার পরিকল্পনা করেছেন। ফলে আজ ব্যাংকপাড়া ও সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে উপস্থিতির হার কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।
প্রথা অনুযায়ী, ঈদের পর প্রথম কর্মদিবসে কাজের চেয়ে সহকর্মীদের মধ্যে কোলাকুলি আর ঈদের কুশল বিনিময়ই প্রাধান্য পেয়ে থাকে। ব্যাংকগুলোতেও আজ কেবল জরুরি প্রয়োজন ছাড়া বড় ধরনের লেনদেনের চাপ খুব একটা দেখা যাবে না।
অন্যদিকে, সংবাদপত্র জগতের কর্মীরাও তাদের টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে আজ থেকে ডেস্কে ফিরছেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ঘোষিত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিশেষ ছুটি শেষে আজ থেকেই মিডিয়ার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে।
রাজধানী ঢাকা গত এক সপ্তাহ ধরে এক শান্ত ও নিরিবিলি রূপ ধারণ করলেও আজ থেকে ক্রমান্বয়ে গ্রাম থেকে ফেরা মানুষের ভিড়ে মুখরিত হতে শুরু করেছে বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলো।
প্রশাসনের আশা, আগামী সপ্তাহের শুরু থেকেই দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড তার চিরচেনা গতিতে ফিরবে এবং রাজধানী ঢাকাও ফিরে পাবে তার চেনা রূপ।

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন