সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার

বৈঠক সূত্রে জানা গেছে, আইএমএফ পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব খাতের সংস্কার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে আইএমএফ-এর অব্যাহত সহযোগিতা ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার

বৈঠক সূত্রে জানা গেছে, আইএমএফ পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব খাতের সংস্কার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে আইএমএফ-এর অব্যাহত সহযোগিতা ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত