সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানির শুরুতে হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর তিন আসামির আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিন আদেশ দেন। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এই মানহানি মামলাটি দায়ের করেন। মামলার প্রধান অভিযোগগুলো হলো:

  • বিচারপতি মানিক: ২০২২ সালে একটি টেলিভিশন টক শোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালের এক সেমিনারে তিনি দাবি করেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, বরং মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’
  • হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন: ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক এই দুই মন্ত্রী জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। আদালত মামলাটি গ্রহণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত