আগামী এপ্রিল মাসের মধ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট সমস্যা অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী
তিন মেয়াদি (স্বল্প, মধ্য ও দীর্ঘ) পরিকল্পনা হাতে নিয়েছেন। সভায় ডিএমপি, দুই সিটি
কর্পোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, ডিটিসিএ এবং বুয়েটের বিশেষজ্ঞরা উপস্থিত
ছিলেন।
মন্ত্রী বলেন,"স্বল্পমেয়াদি কী কী বিষয়ে আমরা অ্যাড্রেস
করতে পারি, সে বিষয়ে সভায় বিস্তারিত ও সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে। আশা করি, এপ্রিলের
শেষ নাগাদ এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে, যার ফলে নগরবাসী যানজট থেকে অনেকটা
মুক্তি পাবেন।"
ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে ডিজিটালাইজড করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন:
স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন যে, স্বল্পমেয়াদি
পদক্ষেপের পর মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো সফল হলে ঢাকার ট্রাফিক সিস্টেমের আমূল
পরিবর্তন ও ব্যাপক উন্নয়ন ঘটবে।

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন