হরমুজ প্রণালীতে ‘অশত্রুভাবাপন্ন’ জাহাজ চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছে ইরান। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সদস্যরাষ্ট্রগুলোর কাছে দেয়া একটি চিঠিতে একথা জানিয়েছে দেশটি।
চিঠিতে বলা হয়েছে, “আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালিকে ইরানে হামলার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করেছে ইরানের সরকার। তবে ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা প্রদান করার হবে না।”
চিঠিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে যেসব দেশ ওয়াশিংটন-তেল আবিবকে সমর্থন করছে তাদের ‘শত্রুভাবাপন্ন’ দেশ হিসেবে বিবেচনা করে ইরান। তাই যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং বর্তমান যুদ্ধে তাদের পক্ষাবলম্বনকারী দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো ‘অশত্রুভাবাপন্ন’ ক্যাটাগরিতে পড়বে না।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের চিঠিটির অনুলিপি ইতোমধ্যে আইএমও’র সব সদস্যের কাছে পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন