সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বাগেরহাটে কিশোরীকে গলা কেটে হত্যা

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬

বাগেরহাটে কিশোরীকে গলা কেটে হত্যা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ র্মাচ) সকালে উপজেলার রাজাপুর গ্রামের একটি সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফাতেমা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাজাপুর গ্রামের একটি সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের তালুকদার বাড়ির আজিম শেখের মেয়ে। তার বাবা-মা চট্টগ্রামে চাকরি করায় তিনি নানির কাছে বসবাস করতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ২৫ মার্চ ২০২৬

বাগেরহাটে কিশোরীকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ র্মাচ) সকালে উপজেলার রাজাপুর গ্রামের একটি সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফাতেমা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাজাপুর গ্রামের একটি সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের তালুকদার বাড়ির আজিম শেখের মেয়ে। তার বাবা-মা চট্টগ্রামে চাকরি করায় তিনি নানির কাছে বসবাস করতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত