সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

স্কুল-কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬

স্কুল-কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আজ বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জানানো হয়, শহর ও গ্রাম-উভয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখতে দিকনির্দেশনা দিতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ২৫ মার্চ ২০২৬

স্কুল-কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আজ বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জানানো হয়, শহর ও গ্রাম-উভয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখতে দিকনির্দেশনা দিতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত