সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জনপ্রতিনিধিদের হাতেই ফিরছে স্থানীয় সরকার, ভোটের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬

জনপ্রতিনিধিদের হাতেই ফিরছে স্থানীয় সরকার, ভোটের ঘোষণা প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, উপজেলা পরিষদ পৌরসভাগুলোতে নতুন করে কোনো প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের নেই। বরং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচনের আয়োজন করা হবে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমানে যে সব পৌরসভা উপজেলা পরিষদে অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, সেই ব্যবস্থা স্থায়ী নয়। খুব শীঘ্রই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের আয়োজন করা হবে, যাতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করতে পারেন।

জনমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত প্রতিনিধিদের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শাহজাহানপুর ইউনিয়নের প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। তিনি জানান, সংযোগ সড়ক না থাকায় দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি অকেজো হয়ে পড়ে ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি দ্রুত ব্যবস্থা নিতে এবং সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন।

এই সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ এবং সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম।

এ ছাড়া জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনস্বার্থে দ্রুততম সময়ে সড়কের কাজ শেষ করার তাগিদ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ২৫ মার্চ ২০২৬

জনপ্রতিনিধিদের হাতেই ফিরছে স্থানীয় সরকার, ভোটের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত