মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির এই পরম গৌরবের দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ভোরে স্মৃতিসৌধের বেদিতে উপস্থিত হয়ে তারা একাত্তরের সেই সূর্যসন্তানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের সম্মানে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলের করুণ সুর চারদিকের পরিবেশে এক আবেগঘন আবহের সৃষ্টি করে।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার থেকে ঢাকা ফেরার পথে সকাল ৭টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
এরপর, দিনভর রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর কৃতজ্ঞতার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন। তিনি বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক অদম্য সাহসের প্রতীক। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আর মা-বোনের হারানো সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীন মানচিত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে দেশ ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন