সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গৌরনদীতে গৃহবধূর মৃত্যুকে ‘হত্যা’ দাবি, মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

গৌরনদীতে গৃহবধূর মৃত্যুকে ‘হত্যা’ দাবি, মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে গৃহবধূ বিলকিস বেগমের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন কলেজগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা, হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে বিলকিস বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী মাইনুল গাজী। গত সোমবার রাতে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি তাদের। এ ঘটনায় থানায় মামলা নিতে পুলিশের অনীহার অভিযোগ তোলেন তারা।

অন্যদিকে, অভিযুক্তের পরিবার অভিযোগ অস্বীকার করে বলছে, পারিবারিক কলহের জেরে বিলকিস আত্মহত্যা করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে তিন সন্তানের জননী বিলকিস বেগমের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গৌরনদীতে গৃহবধূর মৃত্যুকে ‘হত্যা’ দাবি, মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে গৃহবধূ বিলকিস বেগমের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন কলেজগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা, হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে বিলকিস বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী মাইনুল গাজী। গত সোমবার রাতে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি তাদের। এ ঘটনায় থানায় মামলা নিতে পুলিশের অনীহার অভিযোগ তোলেন তারা।

অন্যদিকে, অভিযুক্তের পরিবার অভিযোগ অস্বীকার করে বলছে, পারিবারিক কলহের জেরে বিলকিস আত্মহত্যা করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে তিন সন্তানের জননী বিলকিস বেগমের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত