রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার নিহত চারজনের মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়ার নিহতরা হলেন : কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়ার খোকসা উপজেলার খাগড়বাড়ীয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল (৩) এবং একই উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।
ইতোমধ্যে কুষ্টিয়া সদরের জুগিয়ায় নিজ গ্রামে মর্জিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাতেই তার মরদেহ কুষ্টিয়ায় পৌঁছায়।
অন্যদিকে খোকসায় নিহত আয়েশা সিদ্দিকা ও ইসরাফিলের দাফন সম্পন্ন হয়েছে। রাজীব বিশ্বাসের শেষকৃত্যের প্রক্রিয়া চলছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। কুমারখালী ও খোকসা থেকে কয়েকজন যাত্রী ওঠেন বাসটিতে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টায় ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, ‘এখন পর্যন্ত মোট শিশু, নারী ও পুরুষ মিলিয়ে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন