সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

স্বাধীনতাবিরোধীরা হিটলারের মতো ঘৃণিত হবে : ভূমিমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতাবিরোধীরা হিটলারের মতো ঘৃণিত হবে : ভূমিমন্ত্রী
ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতাবিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (২৬ মার্চ)সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে। বিশ্বব্যাপী যেমন হিটলারকে ঘৃণা করা হয়, তাদেরও তেমনভাবেই ঘৃণা করা হবে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘মায়ের ভাষার জন্য আমরা পৃথিবীতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে গর্বিত ও বিজয়ী জাতি।’

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এখন প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনই সরকারের অঙ্গীকার এবং এটি একটি পবিত্র দায়িত্ব।

এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতাবিরোধীরা হিটলারের মতো ঘৃণিত হবে : ভূমিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতাবিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (২৬ মার্চ)সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে। বিশ্বব্যাপী যেমন হিটলারকে ঘৃণা করা হয়, তাদেরও তেমনভাবেই ঘৃণা করা হবে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘মায়ের ভাষার জন্য আমরা পৃথিবীতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে গর্বিত ও বিজয়ী জাতি।’

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এখন প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনই সরকারের অঙ্গীকার এবং এটি একটি পবিত্র দায়িত্ব।

এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত