সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংবাদ’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।
শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্বের প্রতীক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ভূমিকা স্মরণ করেন। সমাপনী বক্তব্য দেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
ফরিদপুর : ফরিদপুরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা হয়। ভোর ৬টায় শহরের গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন প্রতীকী গণকবরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
গাইবান্ধা : গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) প্রতিযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসামান্য সাফল্য অর্জন করে। সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে কুচকাওয়াজ পর্বে বীরপ্রতীক তারামন বিবি আনন্দলোক বিদ্যালয় তৃতীয়, ডিসপ্লেতে কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয় দ্বিতীয় এবং সাহিত্যিক দৌলতন্নেছা খাতুন আনন্দলোক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
অনুষ্ঠানে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভোরে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কোকিলা পাবরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী। বক্তব্য দেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোতালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুসা মিয়া প্রমুখ।
কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফীন। পর্যায়ক্রমে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসন তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, আব্দুল খালেক ও ফয়জুল ইসলাম তালুকদার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনের আহ্বান জানান। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুভ সূচনার পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সরকারি, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। সেখানে কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এছাড়া উপজেলা কর্মকর্তা, থানার ওসি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন