প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি
বলেন, সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান হিসেবে এই বাহিনীর প্রতি
তার আলাদা দায়বদ্ধতা রয়েছে। দায়িত্বরত প্রতিটি সদস্যের কল্যাণে কাজ করা এবং
বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলাই
সরকারের লক্ষ্য।
মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস
উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা
বলেন।
প্রধানমন্ত্রী
তার বক্তব্যে বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে
বলেন, যে মহান আদর্শ
ও উদ্দেশ্য নিয়ে সশস্ত্র বাহিনী
গঠিত হয়েছে, তা সর্বদা সমুন্নত
রাখতে হবে।
দেশের
সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় প্রয়োজনে
এই বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার
আহ্বান জানান তিনি।
তারেক
রহমান আরও বলেন, সশস্ত্র
বাহিনীকে শক্তিশালী করার মধ্য দিয়ে
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন সুসংহত হবে,
তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে।
কুশল
বিনিময়ের সময় তিনি উপস্থিত
কর্মকর্তাদের সার্বিক মঙ্গল কামনা করেন এবং দেশ
গড়ার কাজে সবাইকে একযোগে
কাজ করার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন