সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির সাপছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে এবং ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা চিকিৎসা নিয়েছেন। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

এ দুর্ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

রাঙ্গামাটির সাপছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে এবং ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা চিকিৎসা নিয়েছেন। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

এ দুর্ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত