জনপ্রিয় ও আলোচিত ইসলামি স্কলার ড. জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার বিকেলে জাকির নায়েক তার ফেসবুক পেজে মিরাজের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিলো ‘ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান’ এবং নিচে পরিচয় হিসেবে লেখা ছিল ‘মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম’।
তবে
এই পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
শুরুতেই কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিলো। জাকির
নায়েক বিকেলের দিকে যখন প্রথমবার
ছবিটি পোস্ট করেন, তখন ক্যাপশনে খেলোয়াড়ের
নাম ভুল লিখেছিলেন। মেহেদী
হাসান মিরাজের পরিবর্তে তিনি সেখানে নাজমুল
হোসেন শান্তর নাম উল্লেখ করেন।
তবে
ভুলটি নজরে আসার পরপরই
পোস্টটি ডিলিট করে দেওয়া হয়।
পরবর্তী সময়ে বিকেল ৫টা ২০ মিনিটের
দিকে আবারও সঠিক নাম ও
তথ্যসহ ছবিটি পোস্ট করেন এই ইসলামি
চিন্তাবিদ। এবার তিনি মিরাজের
নাম সঠিকভাবে উল্লেখ করেছেন।
পবিত্র
রমজান মাসের শেষ দশকে ওমরাহ
পালন করতে বর্তমানে সৌদি
আরবের মক্কায় অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সিরিজ শেষ করেই তিনি
এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন।
অন্যদিকে,
ভারতীয় নাগরিক হয়েও নিজ দেশের
সরকারের রোষানলে পড়ে বর্তমানে মালয়েশিয়ায়
বসবাস করছেন ড. জাকির নায়েক।
ধারণা করা হচ্ছে, মক্কাতেই
এই দুই জনপ্রিয় ব্যক্তিত্বের
মধ্যে সাক্ষাৎ হয়েছে। যদিও ছবিটি ঠিক
কোথায় বা কখন তোলা
হয়েছে, সে সম্পর্কে জাকির
নায়েক তার পোস্টে বিস্তারিত
কিছু জানাননি।
জাকির
নায়েকের ফেসবুক পেজে ছবিটি আপলোড
হওয়ার সঙ্গে সঙ্গেই তা নেটদুনিয়ায় ব্যাপক
সাড়া ফেলেছে। পোস্ট করার মাত্র এক
ঘণ্টার মধ্যেই এতে হাজার হাজার
রিঅ্যাকশন ও মন্তব্য জমা
হয়। ক্রিকেট ভক্ত এবং জাকির
নায়েকের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে তাদের ভালো
লাগার কথা জানাচ্ছেন। বিশেষ
করে টাইগার অধিনায়কের সঙ্গে বিশ্বখ্যাত এই স্কলারের সাক্ষাৎ
নেটিজেনদের মাঝে বেশ ইতিবাচক
আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন