দীর্ঘ পঁচিশ বছর পর ভিয়েতনামের মুখোমুখি হয়ে এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে হ্যানয়ে আজ প্রীতি ম্যাচে মাঠে নেমেছে জামাল ভূঁইয়াহীন বাংলাদেশ।
বাংলাদেশ
সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া
এই ম্যাচে সব নজর কেড়েছে
লাল-সবুজের একাদশে থাকা পাঁচ প্রবাসী
ফুটবলার। বিশেষ করে প্রিমিয়ার লিগ
মাতানো হামজা চৌধুরী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী
শামিত সোমকে ঘিরে দর্শকদের মাঝে
তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এই দুই তারকা
ফুটবলার যে আজকের ম্যাচে
শুরুর একাদশে থাকবেন, তা আগে থেকেই
অনেকটা অনুমেয় ছিল।
ভিয়েতনামের
মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ
কোচ রক্ষণ ও মাঝমাঠের শক্তিমত্তা
বাড়াতে প্রবাসী ফুটবলারদের ওপর ব্যাপক আস্থা
রেখেছেন। অভিজ্ঞ তারিক কাজী রক্ষণের হাল
ধরছেন, আর তাঁর সঙ্গে
যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী
জায়ান আহমেদ।
দলের
গোলপোস্ট সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তরুণ গোলরক্ষক মেহেদী
হাসান শ্রাবণ। অভিজ্ঞ ও নতুনের মিশেলে
সাজানো এই একাদশের নেতৃত্বে
রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা। এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুতির
মাত্রা বুঝে নিতে এই
ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আজকের
লড়াইয়ে বাংলাদেশের শুরুর একাদশে যারা জায়গা পেয়েছেন
তারা হলেন মেহেদি হাসান
শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা
চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন এবং
শামিত সোম।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন