গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের গঙ্গাস্নান ও হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই ব্রহ্মপুত্র নদের তীরে বালাসীঘাটে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন। ভক্তরা পাপমুক্তি ও পরলৌকিক মঙ্গলের আশায় গঙ্গাস্নানে অংশ নেন। এ ছাড়া অনেকে তাদের প্রয়াত পিতা-মাতার আত্মার শান্তির উদ্দেশ্যে মাথা মুণ্ডন করে পিণ্ডদান করেন।
স্নান উৎসব চলাকালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ভক্তবৃন্দের উপস্থিতিতে গাইবান্ধা ইসকন মন্দিরের পক্ষ থেকে হরিনাম কীর্তন পরিবেশন করা হয়।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন