সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সরকারি নির্দেশনা উপেক্ষিত

স্বাধীনতা দিবসে বান্দরবানে বিনোদন কেন্দ্রে ফি আদায়, দর্শনার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে বান্দরবানে বিনোদন কেন্দ্রে ফি আদায়, দর্শনার্থীদের ক্ষোভ
ছবি : সংবাদ

মহান স্বাধীনতা দিবসে সরকারি নির্দেশনা অমান্য করে বান্দরবানের জনপ্রিয় তিন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশ ফি আদায় করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভ্রমণে আসা দর্শনার্থীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা শহরের মেঘলা, নীলাচল ও শিশু পার্কে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্ধারিত টিকেট কাটতে হয়। অথচ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে সরকারি নির্দেশনা ছিল।

ছুটির দিন হওয়ায় সকাল থেকেই স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্তের পর্যটকদের ভিড় জমে এসব কেন্দ্রে। কিন্তু সরকারি ঘোষণার বিপরীতে টিকিট কেটে প্রবেশ করতে বাধ্য হন তারা।

দর্শনার্থীরা অভিযোগ করেন, জাতীয় দিবসে সাধারণ মানুষের জন্য বিনোদন কেন্দ্র উন্মুক্ত রাখার উদ্যোগ বাস্তবায়ন করা উচিত ছিল।

বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুর আলম বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ পৌরসভার শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা। কেন টাকা নিচ্ছে, তা দেখছি।’

আগামীকাল শুক্র ও শনিবার সব বয়সী শিশুদের জন্য শিশু পার্ক উন্মুক্ত রাখার কথা জানান তিনি।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘এক দিনের জন্য জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলো উন্মুক্ত রাখার কথা ছিল। কেন উন্মুক্ত রাখা হয়নি, তা দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আগামীকাল শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে বান্দরবানে বিনোদন কেন্দ্রে ফি আদায়, দর্শনার্থীদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা দিবসে সরকারি নির্দেশনা অমান্য করে বান্দরবানের জনপ্রিয় তিন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশ ফি আদায় করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভ্রমণে আসা দর্শনার্থীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা শহরের মেঘলা, নীলাচল ও শিশু পার্কে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্ধারিত টিকেট কাটতে হয়। অথচ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে সরকারি নির্দেশনা ছিল।

ছুটির দিন হওয়ায় সকাল থেকেই স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্তের পর্যটকদের ভিড় জমে এসব কেন্দ্রে। কিন্তু সরকারি ঘোষণার বিপরীতে টিকিট কেটে প্রবেশ করতে বাধ্য হন তারা।

দর্শনার্থীরা অভিযোগ করেন, জাতীয় দিবসে সাধারণ মানুষের জন্য বিনোদন কেন্দ্র উন্মুক্ত রাখার উদ্যোগ বাস্তবায়ন করা উচিত ছিল।

বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুর আলম বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ পৌরসভার শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা। কেন টাকা নিচ্ছে, তা দেখছি।’

আগামীকাল শুক্র ও শনিবার সব বয়সী শিশুদের জন্য শিশু পার্ক উন্মুক্ত রাখার কথা জানান তিনি।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘এক দিনের জন্য জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলো উন্মুক্ত রাখার কথা ছিল। কেন উন্মুক্ত রাখা হয়নি, তা দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আগামীকাল শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত