ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু আয়মান আলী (৪)। ফুটবল খেলতে খেলতে বলটি পুকুরে পড়ে গেলে তা তুলতেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মবুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান আলী একই এলাকার সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঈদের তিন দিন আগে মা আলেয়া খাতুনের সঙ্গে মবুয়াখালী গ্রামে নানা অহেদ আলীর বাড়িতে বেড়াতে আসে আয়মান। বৃহস্পতিবার বিকেলে সে বাড়ির পাশে ফুটবল খেলতে যায়। একপর্যায়ে বলটি গড়িয়ে পুকুরের পানিতে পড়ে। তা তুলতেই পানিতে ডুবে যায় সে। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরের পানিতে ভেসে ওঠে নিথর দেহ। স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে ঈদের আমেজ ছিল, সেখানে এখন শোক আর আহাজারির রোল পড়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আয়মান আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন