সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কুমিল্লায় স্টার লাইনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

কুমিল্লায় স্টার লাইনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারচালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় (মিয়ামী হোটেলের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম ও মেয়ে লাবিবা। এ ছাড়া প্রাইভেট কারচালক ওই পরিবারেরই এক সদস্য বলেও পুলিশ জানিয়েছে। নিহত মুফতি আব্দুল মমিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ভগ্নিপতি।

আহত আবরার ও আরশাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিহত মুফতি আব্দুল মমিনের ছেলে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের বাসটি প্রচণ্ড গতিতে এসে প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চারজন নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

কুমিল্লায় স্টার লাইনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারচালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় (মিয়ামী হোটেলের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম ও মেয়ে লাবিবা। এ ছাড়া প্রাইভেট কারচালক ওই পরিবারেরই এক সদস্য বলেও পুলিশ জানিয়েছে। নিহত মুফতি আব্দুল মমিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ভগ্নিপতি।

আহত আবরার ও আরশাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিহত মুফতি আব্দুল মমিনের ছেলে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের বাসটি প্রচণ্ড গতিতে এসে প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চারজন নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত