মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার
আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের হেফাজতে
নেওয়া হয়। আটক ব্যক্তিরা
হলেন: মো. হাসান আলী,
জিসান আহমেদ, মো. রইসুল ইসলাম
মানিক, মো. ফারুক ইসলাম
ও আশিক মোহাম্মদ।
পুলিশ
জানিয়েছে, আটকদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি
উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন কর্মচারী।
শেরেবাংলা
নগর থানা সূত্রে জানা
গেছে, এ দিন সকাল ৯টার দিকে
আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে
১৫-২০ জনের একটি
দল আকস্মিক মিছিল বের করে। মিছিলটি
আইডিবি ভবনের সামনে পৌঁছালে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ
করে দেয়। এ সময়
ঘটনাস্থল থেকেই ওই পাঁচজনকে আটক
করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী।
শেরেবাংলা
নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের
খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। আটকদের বিরুদ্ধে
সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা
দায়ের করা হয়েছে।
ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে
থানা পুলিশের পক্ষ থেকে জানানো
হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন