সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভুটানের মাঠে আবারও বাংলাদেশ নারী ফুটবলারদের জয়জয়কার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬

ভুটানের মাঠে আবারও বাংলাদেশ নারী ফুটবলারদের জয়জয়কার

ভুটানের ঘরোয়া নারী লিগের আঙিনা আরও একবার মাতাতে প্রস্তুত বাংলাদেশের একঝাঁক প্রতিভাবান নারী ফুটবলার।

গত বছরের ধারাবাহিকতায় ২০২৬ মৌসুমেও হিমালয়কন্যাদের দেশটিতে লাল-সবুজের প্রতিনিধিদের বড় একটি বহর দেখা যাবে।

গতবার ১৫ জন ফুটবলার অংশ নিলেও এবারও সেই সংখ্যাটা নেহাত কম নয়। এরই মধ্যে ভুটানের বিভিন্ন ক্লাব বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার দল বদলেছেন। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠ মাতালেও এবারের মৌসুমে তিনি নাম লিখিয়েছেন পারো এফসিতে।

বৃহস্পতিবার মাসুরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা থেকে তিনি জানান, পারো এফসির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে। মাসুরার পাশাপাশি মনিকা চাকমারও একই ক্লাবে খেলার জোর সম্ভাবনা রয়েছে।

যদিও মনিকা জানিয়েছেন, এপ্রিলের শেষ দিকে লিগ শুরু হওয়ার কথা এবং প্রস্তাব পেলেও চূড়ান্ত হতে কিছুটা সময় লাগছে।

পারো এফসি গতবারের মতো এবারও বাংলাদেশি ফুটবলারদের ওপর ব্যাপক ভরসা রাখছে। দলটির রাডারে রয়েছেন বাংলাদেশের অন্তত জন ফুটবলার। সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া এবং ঋতুপর্ণা চাকমাদের আবারও দলে ভেড়াতে চায় ক্লাবটি।

গোলরক্ষক রূপনা চাকমা, ফরোয়ার্ড সাগরিকা সেন্টারব্যাক কোহাতি কিসকুও আছেন এই তালিকায়। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ঋতুপর্ণার চুক্তির বিষয়টি এখনও ঝুলে আছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত মৌসুমে ভুটানের চার ক্লাবে ভাগ হয়ে খেলেছিলেন বাংলাদেশের মেয়েরা। রয়্যাল থিম্পু কলেজের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন আফঈদা খন্দকার প্রান্তি স্বপ্না রানীরা। এ ছাড়া থিম্পু সিটির হয়ে মাঠ মাতান সানজিদা আক্তার মারিয়া মান্ডারা। এবারও বাংলাদেশের এই ফুটবলাররা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মুখিয়ে আছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ভুটানের মাঠে আবারও বাংলাদেশ নারী ফুটবলারদের জয়জয়কার

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত