সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জ্বালানিবাহী ৫ বিমান বিধ্বস্ত

সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্তত পাঁচটি কেসি-১৩৫ জ্বালানি তেলবাহী বিমান (ট্যাংকার) ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান 'এপিক ফিউরি'-এর জবাবে ইরান গত তিন সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে। 

সর্বশেষ এসব হামলায় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে রাখা গুরুত্বপূর্ণ পাঁচটি জ্বালানি তেলবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়। যদিও বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ ঘটনায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে গত ১ মার্চ ওই ঘাঁটিতে হামলায় এক মার্কিন সেনা গুরুতর আহত হয়ে পরে মারা যান।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও দেশটির পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের ছোঁড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। পাশাপাশি শায়বাহ তেলক্ষেত্রসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাঠানো চারশোর বেশি ড্রোনের একটি বড় বহরও ধ্বংস করা হয়েছে। 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সৌদি আরবের ওপর ইরান মোট ৪৩৯টি ড্রোন ও ৩৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনেও হতাহতের ঘটনা ঘটেছে। 

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। যেখানে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অপর দিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতেও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড ।

এমন পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি বৈঠক করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত থাকায় এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, এএফপি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত