সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চিতলমারীতে সংঘর্ষে যুবক নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬

চিতলমারীতে সংঘর্ষে যুবক নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত রাজিব শেখ (২০) ওই গ্রামের ফারুক শেখের ছেলে।

পুলিশ জানায়, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ১০ থেকে ১৫টি বসতবাড়িতে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও শুরুতে বেগ পেতে হয়। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায়; পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ভাষ্য, চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাসের অনুসারী ও শেখ মনজুরুল আলমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সাঈদ বিশ্বাস পক্ষের নিজাম উদ্দিন নিহত হন। ওই ঘটনার জের ধরে সর্বশেষ এ সংঘর্ষে রাজিব শেখ প্রাণ হারান।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

চিতলমারীতে সংঘর্ষে যুবক নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত রাজিব শেখ (২০) ওই গ্রামের ফারুক শেখের ছেলে।

পুলিশ জানায়, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ১০ থেকে ১৫টি বসতবাড়িতে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও শুরুতে বেগ পেতে হয়। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায়; পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ভাষ্য, চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাসের অনুসারী ও শেখ মনজুরুল আলমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সাঈদ বিশ্বাস পক্ষের নিজাম উদ্দিন নিহত হন। ওই ঘটনার জের ধরে সর্বশেষ এ সংঘর্ষে রাজিব শেখ প্রাণ হারান।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।’

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত