কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের সদর উপজেলার নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জের করিমগঞ্জগামী অছিম পরিবহনের একটি বাস এবং নেত্রকোণা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। তবে অছিম পরিবহনের চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম বলেন, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হননি।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন