সুনামগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু ও অ্যাডভোকেট সামীম আহমদ।
সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, ওই ঘটনার জের ধরেই তাঁদের আটক করা হয়েছে।

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন