সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মেজবানের অতিথি ১২ শতাধিক কুকুর

মেজবানের অতিথি ১২ শতাধিক কুকুর

বিশাল পাতিলে রান্নায় ব্যস্ত বাবুর্চি, এ যেন মেজবানের মহা আয়োজন। পাশেই অবস্থান করছেন অতিথিরা, প্রায় ১২ শতাধিক কুকুর। আপ্যায়নের আগে অতিথিদের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন প্রাণী প্রেমীরা। অন্যদিকে বিশাল পাতিল থেকে পাত্রে খাবার বিতরণে ব্যস্ত সেচ্ছাসেবকরা।

চিত্রটি আগারগাঁও বিটিআরসি ভবনের পাশের ফুটপাতের। ঈদের ছুটিতে যখন সারাদেশ প্রিয়জনদের নিয়ে ব্যস্ত আনন্দ-উৎসবে। তখনই একদল তরুন ব্যস্ত ১২ শতাধিক অভুক্ত কুকুরের মুখে অন্ন তুলে দিতে।

সরেজমিনে দেখা যায়, বিশাল বিশাল পাতিলে চলছে রান্না। আতপ চাল এবং মুরগীর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি। খাওয়ানো হবে ১২ শতাধিক কুকুরকে। ৪৫জন সেচ্ছাসেবকের অংশগ্রহণে রাজধানীর ১৩টির অধিক স্পটের কুকুরদের কাছে পৌঁছে দেওয়া হবে এই খাবার। 

জানা যায়, ঈদুল ফিতর উৎসব থেকে টানা দুইদিন রাজধানীর আগারগাঁওয়ে এসব কুকুরদের আপ্যায়নের ব্যবস্থা করে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। ঈদের ছুটির কারণে অনেক এলাকাতেই কুকুরদের খাবারের সংকট দেখা দেয়। সেসব এলাকায় খাবার বিতরণ করতেই এ আয়োজন বলছে সংগঠনটি।

কেবল এই উদ্যোগ নয়, দীর্ঘদিন ধরে পথ কুকুরদের বন্ধ্যা করণ, ভ্যাকসিনেশন, ক্যান্সার চিকিৎসা, জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ফিডিংসহ  বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। 

এই উদ্যোগে অংশ নেয়া সেচ্ছাসেবকদের একজন তাসফিয়া আল আজাদা তানহা। পেশায় চিকিৎসক। পরম যত্নে এ অবোলা প্রাণীদের খুঁজে খুঁজে খাবার বিতরণ করতে দেখা যায় তাকে। 

তানহা ছাড়াও বাংলাদেশ বেতারের গলিতে কুকুরদের মাঝে খাবার বিতরণে অংশ নিতে দেখা যায়, প্রাণী প্রেমী সিফতি আজাদ ও তাসমিয়া তাহসিন আরিশাকে।

তারা বলেন, ঈদের ছুটির কারণে যেইসব এলাকায় কুকুরদের খাবার এর সংকট দেখা দেয়, সেই সব এলাকায় না খেয়ে থাকা কুকুর গুলোর জন্য খাবার বিতরণ করতে এ আয়োজন। 

ঈদ আনন্দে যখন সবাই আমোদ-প্রমোদে ব্যস্ত, বন্ধের দিনে পাড়া-মহল্লায় পাহারাদার কুকুর গুলোর খাবার না পেয়ে  যখন দিক-বি-দিক ছুটছে। তাদের পাশে দাঁড়ায় প্রাণী প্রেমী সংগঠন ফারি ফ্রেন্ড ফাউন্ডেশন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মেজবানের অতিথি ১২ শতাধিক কুকুর

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত