সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর উপর নির্মাণাধীন দুটি সেতুর কাজ শুরু হয় ২০১৮ সালে। অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও যোগাযোগব্যবস্থার উন্নতির লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ১৭২ কোটি টাকা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নানা জটিলতার কারণে ৮ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সেতু দুটির নির্মাণকাজ। ফলে হাওরাঞ্চলের লাখো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাদুকাটা নদীর বিন্নাকুলি এলাকায় নির্মাণাধীন ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু’ এবং পাটলাই নদীর বালিয়াঘাট সেতু চালু হলে সুনামগঞ্জ সদরসহ আশপাশের কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসার কথা ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বহু বছর পরও কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।