সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) আর নেই। আজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি জানান, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা বেলা ১১ টা তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।

দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) আর নেই। আজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি জানান, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা বেলা ১১ টা তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।

দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত