ইরানের সাথে সংঘাতের আবহে এবার ইসরাইলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আজ রোববার (২৯ মার্চ) দক্ষিণ ইসরাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি নিশ্চিত করেছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর (হুতি অংশ) মুখপাত্র ইয়াহিয়া
সারি এক বিবৃতিতে জানান, ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র
ও ড্রোনের মাধ্যমে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযানটি ইরান
ও হিজবুল্লাহর চলমান সামরিক কার্যক্রমের সাথে সমন্বয় করে চালানো হয়েছে এবং এটি সফলভাবে
লক্ষ্য অর্জন করেছে।
সারি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন:
"যতক্ষণ না এই অপরাধী শত্রু (ইসরাইল) তার হামলা ও আগ্রাসন
বন্ধ করছে, ততক্ষণ আগামী দিনগুলোতে আরও বড় ধরনের হামলা চালানো হবে।"
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ
হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায়:
ইসরাইলি ও আমেরিকান গণমাধ্যমে হুতিদের এই দ্বিতীয় দফা হামলার
খবর প্রকাশের পর ইয়াহিয়া সারি তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিক বিবৃতিটি প্রদান
করেন।
এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ব্রিগেডিয়ার
জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়েছিলেন, ইরানে মার্কিন-ইসরাইল আগ্রাসন বন্ধ না
হলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে। তিনি হুংকার দিয়ে বলেছিলেন,
"সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের হাত ট্রিগারেই রয়েছে।" আজকের এই
হামলা সেই হুঁশিয়ারিরই বাস্তব প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন