সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বিশ্ববাজারে ফের তেলের দামের উর্ধ্বগতি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

বিশ্ববাজারে ফের তেলের দামের উর্ধ্বগতি

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। একই সাথে এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

জানা যায়, স্থানীয় সময় আজ সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সে হিসেবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মধ্যে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এটি।

পাশাপাশি আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স-এর দরও ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচকের দরপতন হয়েছে ৪.৫ শতাংশ, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপির দরপতন হয়েছে চার শতাংশের বেশি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দেশ জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে তেলের দাম বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

বিশ্ববাজারে ফের তেলের দামের উর্ধ্বগতি

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। একই সাথে এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

জানা যায়, স্থানীয় সময় আজ সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সে হিসেবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মধ্যে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এটি।

পাশাপাশি আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স-এর দরও ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচকের দরপতন হয়েছে ৪.৫ শতাংশ, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপির দরপতন হয়েছে চার শতাংশের বেশি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দেশ জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে তেলের দাম বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত