সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ

তিন দফা বাড়ানোর পর আজ মঙ্গলবার (৩১ মার্চ) শেষ হচ্ছে০ আয়কর রিটার্ন দেওয়ার সময়। বিষয়টি নিশ্চিত করেছে এনবিআর সূত্র।

জানা যায়, নতুন করে রিটার্ন জমার সময় বাড়াচ্ছে না এনবিআর। তবে যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে সময় বাড়ানোর আবেদন করেছেন, তাদের সময় বাড়ানো হচ্ছে।

করদাতারা ৩১ মার্চের আগে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।

অনলাইনে রিটার্ন জমা দেবেন যেভাবে 

সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটেগিয়ে জমা দিতে হবে। এজন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর লাগবে। যারা দেশের বাইরে থাকেন, তাদের ই-মেইলের মাধ্যমে নিবন্ধনের ওটিপি দেওয়া হয়। নিবন্ধন শেষে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইনে রিটার্ন দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। এরপর করমুক্ত আয়সীমা বাদ দিয়ে করের হিসাব করতে হবে। যদি বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যায়, তাও গণনায় আনতে হবে। এছাড়া কোনো খাতে করছাড় থাকলেও তা বিবেচনায় আনবেন।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।

সময় বাড়ানোর আবেদন যেভাবে 

৩১ মার্চের মধ্যে করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

অনলাইনে জমা দেওয়া করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করবেন। করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত