সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬

 পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল

ইসলামাবাদে এক কূটনৈতিক অনুষ্ঠানের সময় পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিকে অভ্যর্থনা জানানোর সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ইসহাক দার। এতে তিনি কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’-এর শিকার হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা তাকে সহায়তা করেন। তবে সামান্য এই চোট সত্ত্বেও তিনি নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকগুলো চালিয়ে গেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বিশেষ চতুর্পাক্ষিক বৈঠকে অংশ নেন, সৌদি আরব, তুরস্কমিশর।

সূত্র জানায়, বৈঠকের মূল লক্ষ্য ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ পুনরুজ্জীবিত করার পথ খুঁজে বের করা। আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তান সম্প্রতি তার কূটনৈতিক তৎপরতা বহুগুণ বাড়িয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন।

উল্লেখ্য, এই শান্তি প্রক্রিয়ায় উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

ইসলামাবাদে এক কূটনৈতিক অনুষ্ঠানের সময় পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিকে অভ্যর্থনা জানানোর সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ইসহাক দার। এতে তিনি কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’-এর শিকার হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা তাকে সহায়তা করেন। তবে সামান্য এই চোট সত্ত্বেও তিনি নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকগুলো চালিয়ে গেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বিশেষ চতুর্পাক্ষিক বৈঠকে অংশ নেন, সৌদি আরব, তুরস্কমিশর।

সূত্র জানায়, বৈঠকের মূল লক্ষ্য ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ পুনরুজ্জীবিত করার পথ খুঁজে বের করা। আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তান সম্প্রতি তার কূটনৈতিক তৎপরতা বহুগুণ বাড়িয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন।

উল্লেখ্য, এই শান্তি প্রক্রিয়ায় উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত