সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কেপিসি এই ঘটনাকে ইরানের একটি ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে অভিহিত করেছে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ট্যাংকারে থাকা ২৪ জন নাবিকের সবাই অক্ষত ও নিরাপদে আছেন। বর্তমানে জাহাজটির আগুন নেভানোর কাজ চলছে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কেপিসি এই ঘটনাকে ইরানের একটি ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে অভিহিত করেছে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ট্যাংকারে থাকা ২৪ জন নাবিকের সবাই অক্ষত ও নিরাপদে আছেন। বর্তমানে জাহাজটির আগুন নেভানোর কাজ চলছে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন