ইরানে ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে তেহরান সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। প্রত্যাশার কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেছেন, “ইরান প্রত্যাশা করে, আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ।”
বুধবার (১ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জলিল রহিমি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে ইরান দূতাবাস আয়োজিত সেই সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। ”
জলিল রহিমি জাহানাবাদি বলেন, “বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই (বাংলাদেশ) হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে- এটাই আমাদের প্রত্যাশা ছিল। তবে সেটা হয়নি। এটা কষ্টের।”
অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দেবে কি না- প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, “ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন তিনি।”
অসন্তোষ প্রকাশ করে জলিল রহিমি জাহানাবাদি বলেন, “বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এ ব্যাপারে নিন্দা জানিয়েছে।”

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন