৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানয়ি সময় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প অনুভূত হয়। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর পর ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও এটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।
এদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। তবে, বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।
জানা যায, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। এখানে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন