সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

পাকিস্তানি নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

 পাকিস্তানি নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ (পৌঁছানোর পর পাওয়া) ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। এখন থেকে দেশটিতে প্রবেশের আগে পাকিস্তানি নাগরিকদের যথাযথ প্রক্রিয়া মেনে আগেভাগেই ভিসা সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। আগে থেকে ভিসা না নিয়ে কাতারে পৌঁছালে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা বা অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়ার আশঙ্কা রয়েছে।

যেকোনো ধরনের বিড়ম্বনা এড়াতে ভ্রমণের আগেই ভিসা সংগ্রহের জন্য দেশটির নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়:

  • ভ্রমণের আগে যথাযথ ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক।
  • কাতার যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বা ভিসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ তথ্য যাচাই করে নিতে হবে।
  • ভ্রমণকারীদের সরকারি বা দাপ্তরিক সংবাদ মাধ্যমগুলোর নির্দেশনার দিকে নজর রাখতে বলা হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা স্থগিতের কারণ হিসেবে সুনির্দিষ্ট কিছু না জানালেও বিজ্ঞপ্তিতে কেবল ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করা হয়েছে। দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন, নতুন একটি ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে যা মেনে চলতে হবে।

দোহায় পাকিস্তান দূতাবাস তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেশ ছাড়ার আগেই সব তথ্য ও দলিলাদি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পাকিস্তানি নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ (পৌঁছানোর পর পাওয়া) ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। এখন থেকে দেশটিতে প্রবেশের আগে পাকিস্তানি নাগরিকদের যথাযথ প্রক্রিয়া মেনে আগেভাগেই ভিসা সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। আগে থেকে ভিসা না নিয়ে কাতারে পৌঁছালে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা বা অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়ার আশঙ্কা রয়েছে।

যেকোনো ধরনের বিড়ম্বনা এড়াতে ভ্রমণের আগেই ভিসা সংগ্রহের জন্য দেশটির নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়:

  • ভ্রমণের আগে যথাযথ ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক।
  • কাতার যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বা ভিসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ তথ্য যাচাই করে নিতে হবে।
  • ভ্রমণকারীদের সরকারি বা দাপ্তরিক সংবাদ মাধ্যমগুলোর নির্দেশনার দিকে নজর রাখতে বলা হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা স্থগিতের কারণ হিসেবে সুনির্দিষ্ট কিছু না জানালেও বিজ্ঞপ্তিতে কেবল ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করা হয়েছে। দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন, নতুন একটি ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে যা মেনে চলতে হবে।

দোহায় পাকিস্তান দূতাবাস তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেশ ছাড়ার আগেই সব তথ্য ও দলিলাদি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত