সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা

যেকোনো সময় হামলা হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা  আল-জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যেকোনো স্থান। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক জনগণও ঝুঁকির মধ্যে থাকতে পারে।

এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণের শুরুতেই তিনি নাসার আর্টেমিস-ওও মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এতে অংশ নেওয়া নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।

এরপর তিনি প্রায় এক মাস ধরে চলা ইরান যুদ্ধের বিষয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত