চলতি এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বাড়বে অস্বস্তি, প্রাণহানি ঘটতে পারে তাপজনিত রোগে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
চলতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহের আভাসও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এপ্রিল মাস সাধারণত দেশের সবচেয়ে উত্তপ্ত মাস। তবে এবার সেই উত্তাপ আরও প্রকট আকার ধারণ করতে পারে।
তবে শুধু তাপ নয়। এপ্রিলে প্রাকৃতির আরেক রূপও দেখা যাবে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬-৮ দিন হালকা থেকে মাঝারি এবং ৩-৫ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও একটি উদ্বেগজনক তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে ৩-৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের মৌসিম শুরু হচ্ছে এপ্রিল থেকেই।বিশেষজ্ঞদের মতে, এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগরে সাইক্লোন সৃষ্টির প্রবণতা বেশি থাকে। এবার ১-২টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস উদ্বেগ বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় প্রাণহানি ও সম্পদের ক্ষতির কারণ হতে পারে।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
চলতি এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বাড়বে অস্বস্তি, প্রাণহানি ঘটতে পারে তাপজনিত রোগে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
চলতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহের আভাসও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এপ্রিল মাস সাধারণত দেশের সবচেয়ে উত্তপ্ত মাস। তবে এবার সেই উত্তাপ আরও প্রকট আকার ধারণ করতে পারে।
তবে শুধু তাপ নয়। এপ্রিলে প্রাকৃতির আরেক রূপও দেখা যাবে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬-৮ দিন হালকা থেকে মাঝারি এবং ৩-৫ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগরে সাইক্লোন সৃষ্টির প্রবণতা বেশি থাকে। এবার ১-২টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস উদ্বেগ বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় প্রাণহানি ও সম্পদের ক্ষতির কারণ হতে পারে।

আপনার মতামত লিখুন