মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। সবশেষ কারাজ শহরের একটি ব্রিজে হামলায় অন্তত ৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। পাল্টা জবাবে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
যৌথ বাহিনীর হামলায় ইরানের কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে
লক্ষ্যবস্তু করা হয়েছে:
সরকারি তথ্য অনুযায়ী, চলমান এই সামরিক সংঘাতে ইরানে এখন পর্যন্ত
প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে।
ইরানের ওপর হামলার প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছে তেহরান।
যুদ্ধ শুরুর পর এ নিয়ে মোট ৯১ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরানের ইসলামিক রেভোল্যুশনারি
গার্ড কর্পস (আইআরজিসি)।
সংঘাত এখন শুধু ইরান-ইসরায়েল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই।
আইআরজিসি দাবি করেছে, তারা দুবাইয়ে অবস্থিত মার্কিন টেক জায়ান্ট ওরাকলের ডেটা
সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যদিও ওরাকল কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।
অন্যদিকে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও ইসরায়েল অভিমুখে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন