সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : মন্ত্রী

 প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : মন্ত্রী
রাজধানীর আগারগাঁওয়ে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি : সংবাদ

সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে দুই দিনব্যাপী ‘৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত এই কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।

সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, একটি উদ্ভাবননির্ভর জাতি গঠনে স্টেম (STEM) শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারে রূপান্তর (ইনোভেশন টু মার্কেট), কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি তরুণ বিজ্ঞানীদের অর্জিত জ্ঞান দেশের কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, সরকার দেশে একটি জাতীয় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ডেটা নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এর কার্যকর ব্যবহার বাড়াতে সমন্বিত নীতিমালা তৈরি করা হচ্ছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ও ন্যানো টেকনোলজি খাতে উন্নয়নেও কাজ চলছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন ও কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

‘কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানী’ (Young Scientists for Artificial Intelligence) প্রতিপাদ্য নিয়ে ৪ ও ৫ এপ্রিল এই কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএস-এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য দেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এ এস এম মতিউর রহমান এবং সূচনা বক্তব্য দেন বিএএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইয়ারুল কবির।

দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও তরুণ বিজ্ঞানীরা তাদের উদ্ভাবন ও গবেষণাপত্র উপস্থাপন করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত