সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, শনিবার দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বেলা ১টা ১৬ মিনিটে প্রথম ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে সাতটি ইউনিট একযোগে অভিযানে নামে। দীর্ঘ প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে এই অগ্নিগর্ভ কারখানাটি থেকে পাঁচজনের নিথর দেহ উদ্ধার করা হয়।
​ঘটনাস্থলে উদ্ধার অভিযান তদারকি করার সময় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় তারা কদমতলী পৌঁছাতে সক্ষম হন। তিনি বলেন, “দুপুর ১টা ১১ মিনিটে আমরা আগুনের খবর পাই এবং ১টা ১৬ মিনিটেই আমাদের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। গ্যাস লাইটার তৈরির কারখানা হওয়ায় ভেতরে দাহ্য পদার্থের মজুত ছিল, ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা সাতটি ইউনিট নিয়ে একযোগে কাজ করে দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ভেতরে আটকা পড়া পাঁচজনকে আমরা জীবিত উদ্ধার করতে পারিনি।”
​অন্যদিকে, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না তা তদন্ত করে দেখা হবে। অগ্নিকাণ্ডের কারণ ক্ষ‌তি‌য়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত