সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভাঙ্গায় আধিপত্য নিয়ে ৪ গ্রামের সংঘর্ষ, আহত ২০

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

ভাঙ্গায় আধিপত্য নিয়ে ৪ গ্রামের সংঘর্ষ, আহত ২০
ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘাতের একপক্ষে ছিল মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্যপক্ষে একই ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের বাসিন্দারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তিকে মনসুরাবাদ এলাকায় মারধর করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ খবর অন্য গ্রামগুলোতে পৌঁছালে খাপুরাসহ তিনটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চার-পাঁচটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন মনসুরাবাদ গ্রামের এবং বাকিরা অন্য তিনটি গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় আধিপত্য নিয়ে ৪ গ্রামের সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত