সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাটুরিয়ায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমানমন্ত্রী

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

সাটুরিয়ায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমানমন্ত্রী
সাটুরিয়ায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সংবাদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেতুটি এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে ৩৩৬ দশমিক ৪ মিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। এই সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের কৃষি ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এলজিইডি মানিকগঞ্জের তত্ত্বাবধানে নির্মিতব্য এই সেতুটি বরাইদ ইউনিয়ন ও ছনকা বাজারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। সেতুটি চালু হলে মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের যাতায়াতব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেতুটি এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ-ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে ৩৩৬ দশমিক ৪ মিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। এই সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের কৃষি ও ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এলজিইডি মানিকগঞ্জের তত্ত্বাবধানে নির্মিতব্য এই সেতুটি বরাইদ ইউনিয়ন ও ছনকা বাজারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। সেতুটি চালু হলে মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের যাতায়াতব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত