সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বাবার চোখের চিকিৎসা করাতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল ছেলের

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

বাবার চোখের চিকিৎসা করাতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল ছেলের
বাবার চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব হোসেন। ছবি : সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়েছেন।

 শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। দুর্ঘটনার সময় ওই অটোরিকশাতেই তার বাবা যাত্রী হিসেবে সঙ্গে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা রাকিব ও তার বাবা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আবুল হাসেম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের বন্ধু মো. রাসেল হোসেন জানান, বাবার চোখের অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন রাকিব। কিন্তু পথে দুর্ঘটনায় তাঁর অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বাবার চোখের চিকিৎসা করাতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল ছেলের

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়েছেন।

 শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। দুর্ঘটনার সময় ওই অটোরিকশাতেই তার বাবা যাত্রী হিসেবে সঙ্গে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা রাকিব ও তার বাবা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আবুল হাসেম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের বন্ধু মো. রাসেল হোসেন জানান, বাবার চোখের অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন রাকিব। কিন্তু পথে দুর্ঘটনায় তাঁর অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত